ঢাকাSaturday , 30 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দেশে ফিরেছেন ৩২ হাজার ৯১৫ জন হাজী

DN BANGLA
July 30, 2022 7:16 am
Link Copied!

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯০টি ফিরতি হজ ফ্লাইটে ৩২ হাজার ৯শ’১৫ জন হাজী দেশে ফিরেছেন।

#New_Classic_Event_Management

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৪৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন বলে আজ হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়।

গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ৩২ হাজার ৪৯২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।


ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলামের নেতৃত্বে হজ প্রশাসনিক দলের কর্মকর্তাবৃন্দ আজ সকালে মক্কাস্থ বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন এবং অসুস্থ হাজিদের খোঁজ খবর নেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি