ঢাকাFriday , 23 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে লক ডাউন বাস্তবায়ন করতে প্রশাসনের অভিযানে

DN BANGLA
April 23, 2021 7:52 pm
Link Copied!

মাকসুমুল মুকিম দোহার -নবাবগঞ্জ (ঢাকা) মহামারী করোনার পরিস্থিতি সরকার ঘোষিত লক ডাউন পরিস্থিতি সফল করতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

#New_Classic_Event_Management

সরকার ঘোষিত লক ডাউন পরিস্থিতির মাঝে সকাল ৯ টা হতে বিকেল ৩টার পর্যন্ত সকল ধরণের শপিং মল এবং সমস্ত দোকান খোলা থাকবে। এর বাহিরে শুধু জরুরী আওতায় ঔষধের দোকান ও কাঁচামালের দোকান খোলা থাকবে।

শুক্রবার (২৩ই এপ্রিল) বিকেলে উপজেলার কলেজ মোড়, জয়পাড়া বাজার, থানার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।


এ সময় সরকারি নিয়ম না মেনে অতিরিক্ত সময় পর্যন্ত দোকান খোলা ও মাস্ক না পড়ার দায়ে ২টি মামলায় ২জন কে এক হাজার পাচশত টাকা জরিমানা করেন।

এ সময় সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত লকডাউন পরিস্থিতি এবং সরকার ঘোষিত শপিং মল মালিক গণদের নিদিষ্ট সময় পর্যন্ত দোকান খুলে রাখার নিয়ম কে কার্যক্রর করতে আমরা উপজেলা প্রশাসন মাঠে আছি এবং সকল বিষয় গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করে যাব।

তিনি আরো বলেন,আপনারা সকলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজে বাচুন এবং অপর কে বাঁচতে সহযোগিতা করুন।

এসময় সার্বিকভাবে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি