ঢাকাThursday , 14 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হারুন অর রশীদ হলেন ঢাকা ডিবির প্রধান

Link Copied!

সম্প্রতি ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধানের দায়িত্ব পেয়েছেন।

#New_Classic_Event_Management

বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ নির্দেশ দেন। তার স্বাক্ষরিত এক অফিস নোটে এ তথ্য জানা যায়।

গত ১১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনসহ ৩২ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান।


গত বছরের ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন অর রশীদকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়। পরে ডিবির যুগ্ম কমিশনার হিসেবে নিয়োগ পান তিনি।

এর আগে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেছেন হারুন। এর বাইরেও তিনি কয়েকটি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি