ঢাকাThursday , 14 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিশুদের রাগ কমানোর জন্য যা করা উচিত

Link Copied!

একটু খেয়াল করলেই দেখবেন অনেক শিশু কারণে অকারণে রেগে যায়। আমরা অনেক সময় এই ব্যাপারটা হেসে উড়িয়ে দেই। শিশু একটু কান্নাকাটি করলে বা জেদ করলে অভিভাবকরা তাদের মোবাইল ফোন, কম্পিউটার বা টিভির সামনে বসিয়ে শান্ত করার চেষ্টা করেন।

#New_Classic_Event_Management

এতে করে শিশু স্ক্রিনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। যা তার শারীরিক ও মানসিক বৃদ্ধির ওপর খারাপ প্রভাব পড়তে পারে। শিশুরা বিভিন্ন কারণে উত্তেজিত হয়ে যায়। এই সময়টাতে তাকে শান্ত করা জরুরি। কেননা এতে শিশু অবাধ্য এবং জেদি হয়ে যেতে পারে।

তাহলে জেনে নিন কীভাবে শিশুর রাগ বশে আনবেন- যখন শিশু রেগে যাবে আপনি শান্ত থাকার চেষ্টা করুন। এতে শিশু নিজে নিজেই চুপ হয়ে যাবে এবং আপনার কথা শুনবে। এই সময় জেদ কমাতে তাকে জড়িয়ে ধরে আদর করুন।


আপনি তার সঙ্গে কোনো খেলা খেলতে পারেন বা গল্প করতে পারেন। বোর্ড গেম, মোল্ডিং ক্লে ইত্যাদি ভিন্ন ভিন্ন খেলায় তাকে ব্যস্ত রাখুন। এতে তার সৃজনশীলতা বাড়বে এবং সে ব্যস্তও থাকবে। শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনুন। শিশুকে প্রশংসা করলে তারা খুশি হয়।

শিশুরা সুর বা গান ভালোবাসে। তাদের শান্ত করতে পছন্দের গান শোনাতে পারেন। এতে ধীরে ধীরে তারা শান্ত হয়ে যাবে এবং কান্না বন্ধ করে দেবে। শিশুদের শান্ত করতে স্পর্শ খুব কার্যকর। জড়িয়ে ধরা বা আদর করা মানসিকভাবে শান্ত করতে সহায়তা করে। এতে শিশুদের মানসিক অবস্থাও স্থির হয়। তাই শিশুকে শান্ত করতে তাকে জড়িয়ে ধরুন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি