ঢাকাTuesday , 12 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেষ হলো ছুটি, রাজধানীতে ফিরে আসছেন কর্মজীবী মানুষ

Link Copied!

মায়ার বাঁধন সাঙ্গ করে আবারও সেই কর্মব্যস্ত শহরে ফিরে আসছেন কয়েকদিন আগে ঘরে ফেরা যাত্রীরা। ঈদের তিনদিনের ছুটি শেষ হয়েছে সোমবার (১১ জুলাই)। মঙ্গলবার (১২ জুলাই) থেকে খুলবে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার।
তাই কর্মক্ষেত্রে যোগ দিতে ঈদের একদিন পর থেকেই গ্রাম ছেড়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। অনেকেই সপরিবারে ফিরলেও কেউ কেউ স্ত্রী, সন্তানদের গ্রামে রেখে একাই ফিরছেন ঢাকায়।

#New_Classic_Event_Management

সোমবার বিকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাটে দেখা গেছে ফিরে আসার চিত্র। মঙ্গলবার ভোরেও ছিল রাজধানীতে ফেরার তাড়া।

ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হয় গত ৮ জুলাই থেকে। টানা চারদিনের ছুটি শেষ হয়েছে ১১ জুলাই। এর আগে ৮ ও ৯ জুলাই এই দুদিনে ঢাকার নেটওয়ার্কের বাইরে যায় ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি সিমকার্ড। সে হিসাবে ঢাকা ছাড়া মানুষেরর সংখ্যা প্রায় লাখখানেক।


কারণ প্রতিটি সিমের জন্য একজন মানুষ ধরা হলেও একাধিক নেটওয়ার্কের সিম ব্যবহার করেন অনেকে। আবার ১৮ বছরের নিচে তথা শিশু, বৃদ্ধ যাদের মোবাইল ফোন নেই তাদের গণনায় আনা হয়নি।

রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলীর বাস কাউন্টারের দেওয়া তথ্য মতে, সোমবার বিকেল থেকেই যাত্রীসহ ঢাকায় এসেছে বেশকিছু বাস। এসব বাসে যাত্রী খুব বেশি ছিল না। তবে মঙ্গলবার সকালেই অফিস খোলার কারণেই চলে এসেছেন অনেকে। আর মঙ্গলবার সকাল থেকেই মূলত শুরু হবে ঢাকায় ফেরার জোয়ার।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি