ঢাকাMonday , 11 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঈদ শপিংয়ের দাবিকৃত টাকা পাননি, নিজঘর থেকে রোমানের লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ঈদের দিন রাতে এক তরুণের ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ জুলাই) রাত সাড়ে ৯টায় পুলিশ উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া গ্রামের নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

#New_Classic_Event_Management

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান সোমবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণ রোমান শেখ (১৭) উপজেলার বরমী ইউনিয়নের কোষাদিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।


লাশের সুরতহাল করা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অমল চন্দ সরকার নিহতের বাবার বরাত দিয়ে জানান, রোমান ঈদের কেনাকাটার জন্য ৫ হাজার টাকা চেয়েছিল। শনিবার ৩ হাজার টাকা দেওয়া হয় তাকে। সমবয়সী এক মেয়ের সঙ্গে রোমানের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্কের বিষয় তার বাবা জানত না। তাদের প্রেমের সম্পর্কের বিষয় আশপাশের লোকজন জেনে ফেলায় বিষয়টি নিয়ে ঈদের দিন রাত ৮টায় স্থানীয়ভাবে বসে উভয় পরিবারের সঙ্গে কথা বলে তাদেরকে বিয়ে পড়ানোর সিদ্ধান্ত হয়। ঈদের দিন ঘুরাফের করে বিকেল ৪টায় রোমান বাড়িতে এসে তার ঘরে শুয়ে পড়ে। বিকেল আনুমানিক ৫টার দিকে তার ভাবি সাজেদা আক্তার ঘরের আড়ার সঙ্গে রোমানকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। তবে কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিলো তা পরিবারের কেউ জানাতে পারেনি। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি