ঢাকাMonday , 11 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঈদের দিন স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

Link Copied!

ভোলা সদরের আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বটির কোপে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘাতককে আটক করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

রোববার (১০ জুলাই) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামের শাহে আলমের ছেলে নাহিদ (২০)। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। আটককৃত ব্যক্তি একই এলাকার রায়হান।


জানা গেছে, আজ রোববার সকালে প্রতিবেশী রায়হান ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে রায়হানের স্ত্রী দৌড়ে নাহিদদের বাসার সামনে যায়। তখন নাহিদ ঝগড়া থামানোর চেষ্টা করে। এ সময় রায়হানের হাতে থাকা বটির কোপ নাহিদের ঘাড়ে গিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, এ সংবাদ পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি