ঢাকাMonday , 11 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কোরবানির গরু ধর‌তে গি‌য়ে পিলা‌রে ধাক্কা, ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

বরিশালে বেপরোয়া কোরবানির গরু‌কে নিয়ন্ত্রণ করতে গি‌য়ে পিলা‌রের সঙ্গে ধাক্কা লে‌গে জাহাঙ্গীর হো‌সেন না‌মে এক ওষুধ ব‌্যবসায়ীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

#New_Classic_Event_Management

রোববার (১০ জুলাই) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত‌্যক্ষদর্শী আরিফ হো‌সেন জানান, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজা‌রের ওষুধ ব‌্যবসায়ী জাহাঙ্গীর হো‌সেন রোববার ফজরের নামাজ শেষে কোরবানির গরুটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছিল। হাতে দড়ি ধরা অবস্থায় হঠাৎ গরুটি বেপরোয়াভাবে দৌড় দেয়। তখন তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সিমানা পিলারে ধাক্কা খান। কিছু বুঝে ওঠার আগেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।


ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বাদ আছর স্থানীয় বাজারে প্রথম জানাজা ও নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি