ঢাকাMonday , 11 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঈদে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল কলেজছাত্রের

Link Copied!

রাজবাড়ীর পাংশা পৌরসভার নারায়ণপুরে ঈদে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবু মুসা পাংশা পৌরসভার নারায়ণপুর কলেজপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। তিনি পাংশা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

#New_Classic_Event_Management

রোববার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণপুর কৃষি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে ঈদে ঘুরতে বের হয়েছিলেন আবু মুসা। পাংশা পৌর এলাকার নারায়ণপুর কৃষি ফার্ম এলাকায় পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনের ওপর পড়ে মাথায় আঘাত পান মুসা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি