ঢাকাWednesday , 6 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হজ পালন করতে হেঁটে যুক্তরাজ্য থেকে সৌদি আরবে আদম মোহাম্মদ

Link Copied!

বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করলেন ব্রিটিশ নাগরিক আদম মোহাম্মদ। চলতি বছরের হজ পালন করতে যুক্তরাজ্য থেকে হেঁটে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন তিনি।

#New_Classic_Event_Management

৫২ বছর বয়সী মোহাম্মদের সৌদি পৌঁছাতে সময় লেগেছে ১১ মাস ২৬ দিন। এজন্য তাকে পাড়ি দিতে হয়েছে ছয় হাজার পাঁচশ কিলোমিটার পথ। সৌদি পৌঁছাতে নেদারল্যান্ডস, জার্মানি, চেক রিপাবলিক, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া ও জর্ডান দিয়ে আসতে হয়েছে তাকে।

জানা গেছে, তিনি দিনে গড়ে ১৭ দশমিক আট কিলোমিটার হেঁটেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২৬ জুন তিনি মক্কার আয়েশা মসজিদে পৌঁছান।


এসময় পবিত্র নগরীতে তাকে স্বাগত জানান অসংখ্য হজযাত্রী, স্থানীয় বাসিন্দা ও আগেই উড়ে আসা তার দুই কন্যা।

মোহাম্মাদ বলেন, ‘আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরে অনেক আনন্দিত। তাছাড়া অন্যান্য দেশের পাশাপাশি সৌদির নাগরিকদের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। হজ পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, কারণ এটি আমার বড় স্বপ্ন।’

মোহাম্মাদ আরও বলেন, এমন কঠিন কাজ সম্পন্ন ও হজ করতে এখানে আসা সম্ভব হওয়ায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু আল্লাহর জন্যই আমি দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি