ঢাকাWednesday , 6 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কোরবানির গরু-ছাগলের চামড়ার দাম নির্ধারণ

Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু-ছাগলের চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুটের দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৫ জুলাই) চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি জানান, খাসির লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুটের দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুটের দাম ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


চামড়ায় লবণ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করতে আহ্বান জানিয়ে টিপু মুনশি বলেন, আগামী জুমায় চামড়ায় লবণ দেওয়ার বিষয়টি যদি বলা হয়, তাহলে মানুষ সচেতন হবে।

উল্লেখ্য, গত বছর গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ঢাকায় ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা ছিল। অন্যদিকে, প্রতি বর্গফুট খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়া ছিল ১২ থেকে ১৪ টাকা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি