ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হঠাৎ বাড়বাড়ন্ত করোনা, মৃত্যু এক লাফে ১২

Link Copied!

প্রাণঘাতী করোনাভাইরাসের কথা প্রায় ভুলতে বসেছিল দেশের মানুষ। প্রতিদিন হাতে গোনা কয়েকজন আক্রান্ত হতেন, মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। কিন্তু গত জুন মাস থেকেই আবার বাড়তে লাগলো সংক্রমণ, একজন-দুজন করে মৃত্যুর সংবাদও আসতে লাগলো। কিন্তু হঠাৎ করেই গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১২ জন!

#New_Classic_Event_Management

আজ সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। এতে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। এতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন। এছাড়া খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।


২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো চীনের উহানের একটি বাজারে ভাইরাসটি শনাক্ত হয় বলে দাবি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি