ঢাকাTuesday , 5 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে দগ্ধ ইউসুফ মির্জার (২৩) মৃত্যু হয়েছে

Link Copied!

সোমবার সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটে তার মৃত্যু হয়।

#New_Classic_Event_Management

ইউসুফ মির্জা পিরোজপুরের মঠবাড়িয়ার হরিনপালা গ্রামের আবুল বাশারের ছেলে। পরিবারের সঙ্গে ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় হুমায়ুন কবিরের ভাড়া বাড়িতে থাকতেন।

ইউসুফ মির্জার মা খাদিজা বেগম জানান, তার ছেলে ইউসুফ মানসিক ভারসাম্যহীন। গত ২৩ জুন রাত দেড়টায় ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যান। আগুনে তার ছেলের গলা ও বুকসহ শরীরের ২০ শতাংশ পুড়ে যায়। ১২ দিন পর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছি থানায়।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন নিহতের মা। বিষয়টি আমরা দেখছি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি