ঢাকাMonday , 4 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে ফল বিক্রেতার ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে মো. আনোয়ার (৫০) নামে এক ফল বিক্রেতাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান।

#New_Classic_Event_Management

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের আদেশ অমান্য করে দীর্ঘ দিন যাবত সড়ক দখল করে জনভোগান্তির সৃষ্টি করার অপরাধে উপজেলার সমসাবাদ এলাকার মৃত সইজুদ্দিনের ছেলে আনোয়ারকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, সড়কের জমি দখল করে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ব্যবসা করে আসছিলেন আনোয়ার। বারবার সর্তক করার পরও তিনি সড়ক দখল করে ব্যবসা করে আসছিলেন। এজন্য ফল বিক্রেতা মো. আনোয়ারকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি