ঢাকাFriday , 1 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চির নিদ্রায় শায়িত হলেন বাবু নির্মল রঞ্জন গুহ

Link Copied!

চির নিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নয়াবাড়ীর ইউনিয়নের কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা বাবু নির্মল রঞ্জন

#New_Classic_Event_Management

শুক্রবার বিকেলে তার নিজ বাসা কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বাবু নির্মল রঞ্জন গুহ’র শেষ বিদায়ের জন্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার মৃতদেহ নিয়ে এলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতার্কীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্রদ্ধা নিবেদন করতে আসেন দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।


পরে তাকে ঢাকা থেকে নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনারে নিয়ে এলে সেখানেও তাকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শেষ বিদায় জানান।

এরপর উপজেলার জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে তার মরদেহ নিয়ে আসা হলে এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় কান্নার রোল। কেউ যেন মেনেই নিতে পারছেন না প্রিয় নেতার মৃত্যুকে।

এ সময় বক্তব্য রাখেন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে তাকে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাস্তা এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে আসেন। আর সেখানেই তাকে সমাহিত করা হয়।

জানাযায়, গত ১২ জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় নির্মল রঞ্জন গুহকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়েদুল কাদের এমপি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি