ঢাকাWednesday , 29 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

Link Copied!

গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামীণফোন তাদের নতুন সিম বিক্রি করতে পারবে না।

#New_Classic_Event_Management

আজ বুধবার (২৯ জুন) গ্রামীণফোনকে এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে বিটিআরসি। সেখানে বলা হয়েছে, গ্রাহকদের কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিত করতে পারলেই কবল নতুন সিম বিক্রি করা যাবে।

গ্রামীণফোনের সিম বিক্রির বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। তিনি বলেন, গ্রামীণফোন গ্রাহকের মানসম্মত ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে পারছে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা সিম বিক্রি করতে পারবে না।


এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বার বার বলার পরও গ্রামীণফোন তাদের সেবার মান উন্নয়ন করতে পারেনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না, এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে, ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

তথ্য অনুসারে, গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি