ঢাকাWednesday , 29 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্যর্থতা সত্ত্বেও ৫ কোটি পারিশ্রমিক বাড়ালেন শহিদ কাপুর

Link Copied!

বলিউড অভিনেতা শহিদ কাপুর। তার রয়েছে অসংখ্য ভক্ত। ‘পদ্মাবত’ এবং ‘কবির সিং’র মতো মেগা সফল সিনেমা তিনি উপহার দিয়েছেন।

#New_Classic_Event_Management

২০০৩ সালে শহিদ ‘ইশক ভিশক’ দিয়ে বলি পারায় আত্মপ্রকাশ করেন। অভিনেতা আগামী বছর বলিউডে দুই দশক পূর্ণ করবেন এবং ইদানিং শহিদ তার প্রাপ্য কৃতিত্ব পেতে শুরু করেছেন।

‘কবির সিং’র ব্লকবাস্টার সাফল্যের পর শহিদ কাপুরের ‘জার্সি ’বক্স অফিসে ব্যর্থ হয়। যদিও সিনেমাটি ভাল রিভিউ পেয়েছে। এ সিনেমায় তার পারিশ্রমিক ছিলো ৩৫ কোটি রুপি।


বলিউডলাইফের প্রতিবেদনে বলা হয়েছে যে ‘জার্সি’ সিনেমাটি ব্যর্থ হওয়া সত্ত্বেও অভিনেতা নতুন সিনেমার জন্য তার পারিশ্রমিক থেকে আরও ৫ কোটি রুপি বাড়িয়েছেন। সে সিনেমা এখনও তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি।

এদিকে শহিদ কাপুর শিগগিরই ওয়েব সিরিজেও আত্মপ্রকাশ করবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি