ঢাকাWednesday , 29 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

৫৩ কোটি ১০ লাখ ৫ হাজার ২০৪ টাকা বাজেট ঘোষণা লালমনিরহাট পৌরসভা

Link Copied!

৫৩ কোটি ১০ লাখ ৫ হাজার ২০৪ টাকা বাজেট ঘোষণা লালমনিরহাট পৌরসভা

#New_Classic_Event_Management

স্টাফ রিপোর্টার;লালমনিরহাট পৌরসভার ২০২২-২৩ইং অর্থ বছরের প্রস্তাবিত, বাজেট ঘোষণা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৯ জুন) দুপুরে পৌর শপিং কমপ্লেক্সে, বাজেটে পৌর রাজস্ব আয় ১১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার, পানি সরবরাহ খাতে ৫৪ লাখ ৫০ হাজার এবং সরকারি ও বেসরকারি উন্নয়ন হিসাব খাতে প্রকল্পসহ ৪১ কোটি ৬৩ লক্ষ ৭৯ হাজার টাকা আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট রাজস্ব খাতে ১০ কোটি ৯২ লাখ, পানি সরবরাহ খাতে ৫৩ লাখ ২৫ হাজার ও উন্নয়ন খাতে ৪১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা ধরা হয়েছে।
এছাড়া বাজেটে পৌর এলাকার রাস্তা, মাস্টার ড্রেন নির্মাণ, সড়ক বাতির সম্প্রসারণ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চিত্ত-বিনোদনের ব্যবস্থা, পাবলিক টয়লেট, দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণ ও স্বল্পসুদে কর্মসংস্থানে ঋণদান কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।তাছাড়া, মহামারি মোকাবেলা, মশক নিধন, স্যানিটারি, বৃক্ষরোপণ, ওষধপত্র, ইপিআই, জাতীয় দিবস উদযাপন, খেলাধুলা ও সাংস্কৃতিক খাতসহ বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। উন্নয়ন বাজেটে অবকাঠামো উন্নয়ন রাস্তা, ড্রেন, কালভার্ট, টয়লেট নির্মাণ, শহর সৌন্দর্যবর্ধন, সোলার প্যানেল স্থাপন, বস্তির অবকাঠামো উন্নয়ন, সড়ক বাতি খাতে ২২ কোটি টাকা ও পৌর শপিং কমপ্লেক্স বর্ধিতকরণের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।বাজেটে সর্বমোট ৫৩ কোটি ১০ লাখ ৫ হাজার ২০৪ টাকা ব্যয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বছর শেষে উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৮ লাখ ৯৩ হাজার ৩৫৭ টাকা।
বাজেট উপস্থাপন শেষে পৌর এলাকার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।এসময় লালমনিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা বাজেট নিয়ে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি