ঢাকাTuesday , 28 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাংলাদেশ প্রেসক্লাব উদ্দোগে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন

Link Copied!

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার উদ্দোগে কর্নপুর যুব সংঘের, তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন।

#New_Classic_Event_Management

আজ মঙ্গলবার (২৮জুন)বিকাল ৩টায় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট এর উদ্দোগে তরুনদের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক উদ্যোগে সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।


বাংলাদেশ প্রেস লালমনিরহাট জেলা শাখা,সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন বলেন প্রথমেই মাদককে ‘না’ বলতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মসূচি, পাঠাগার কর্মসূচি, ধর্মীয় আচার-অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটাতে হবে।

গ্রামে গ্রামে তরুণদের ক্লাব তৈরি করে উপরোক্ত কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের খেলা ধুলায় শারীরিক ও মানসিকতা উন্নয়ন সম্ভব। জনগণকে অবহিত করতে হবে এবং মাদক থেকে দূরে থাকতে হবে।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকার তরুণদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিশোর-তরুণদের বন্ধু নির্বাচনে মা-বাবা ও অভিভাবককে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই মাদকের করাল গ্রাস থেকে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে পারে।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা, সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ ও অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি