ঢাকাMonday , 27 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পদ্মা সেতুতে টিকটকারদের ধরল ভ্রাম্যমাণ আদালত

Link Copied!

পদ্মা সেতুতে প্রাইভেটকার দাঁড় করিয়ে টিকটক ভিডিও বানানোর দায়ে এক যুবককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিনে ওই যুবককে এ সাজা দেয়া হয়। ওই যুবকের নাম ফখরুল।

#New_Classic_Event_Management

আজ সোমবার দুপুর পৌনে ২টায় পদ্মা সেতুর মাঝামাঝিতে সেতু কর্তৃপক্ষের নিয়ম ভাঙার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এ সময় অর্থদণ্ডপ্রাপ্ত যুবক তার অপরাধ স্বীকার করে জরিমানার টাকা পরিশোধ করেন।

এর আগে রবিবার জনসাধারণের জন্য খুলে দেয়া হয় স্বপ্নের পদ্মা সেতু। এরপর থেকেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন সাধারণ যাত্রীরা। তারই ধারাবাহিকতায় সোমবার ৭/৮ জনের একটি গ্রুপ গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ঘুরতে আসে। এ সময় গাড়ি থামিয়ে সেতুর মাঝামাঝি স্থানে অবৈধ পার্কিং ও টিকটক ভিডিও করার দায়ে কয়েকজনকে জরিমানা করা হয়। এর মধ্যে ফখরুলকে জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেয়া হয়।


বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর সময় সংবাদকে জানিয়েছেন, সেতুর সার্বিক নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে। এ সময় আরও পাঁচটি গাড়িকে সতর্ক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি