ঢাকাMonday , 6 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ৪ মাদক কারবারী আটক

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় ৪ মাদক কারবারী কে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে ২২৫০ পিস ইয়াবা ট্যাবলে পাওয়া যায়।

#New_Classic_Event_Management

৫ জুন(রবিবার) রাতে উপজেলার দোহার বাজার (আইএফআইসি) ব্যাংকের সামনের পাঁকা সড়কের উপর থেকে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পশ্চিম ডেলপাড়া কেতিবিল গ্রামের সীতা শর্মা (মহিলা) (৪০) ও দোহার উপজেলার বৌ-বাজার এলাকার দেলোয়ারের ছেলে আনোয়ার হোসেন আনু (৩৮) কে আটক করা হয়। পরে ঐ দু’জনের দেয়া তথ্যের ভিত্তিতে মুঠোফোনে কল দিয়ে ডেকে এনে উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার রজব আলীর ছেলে হাসান ও চায়না হাসান (২৩) এবং নিকড়া এলাকার সোহরাব বেপারীর ছেলে ফিরোজ বেপারীকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলামের নেতৃত্বে এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্সদের সংযোগীতায় ঐ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে দেহ তল্লাশি করে এবং সীতা শর্মার পেটের ভিতর থেকে ওষুধ সেবন করিয়ে মোট ২২৫০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদকের পরিমান ২২৫ গ্রাম। আনুমানিক মুল্য ৬ লক্ষ পঁচাত্তর হাজার টাকা।


পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, আটককৃতদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) টেবিলের ১০(খ) ধারায় দোহার থানা মামলা নং ৩- ০৬/ ০৬/ ২০২২ রুজু করে সোমবার সকাল ১১ টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি