ঢাকাFriday , 3 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

Link Copied!

ঢাকার দোহারে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী তানজিলা।

#New_Classic_Event_Management

শুক্রবার (৩ জুন) দুপুরে উপজেলার চর জয়পাড়া এলাকায় বাল্য বিবাহ সংঘটিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মো. ছিদ্দিকুর রহমানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি। দোহার থানা পুলিশের সহযোগিতায় কণের মা রেহেনা আক্তার (৩৫) এবং মামা মো. জুলাহাস (৪০) কে আটক করে বিয়ে বন্ধ করে দেয়া হয়। বিয়ে করতে আসা বর পালিয়ে যায়।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি জানান, যে মেয়েটিকে বাল্যবিবাহ দেয়া হচ্ছিল তার বয়স জন্ম নিবন্ধন অনুযায়ী ১৫ বছর এবং জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিবাহ দিবেনা এই মর্মে মুচলেকা নিয়ে মেয়ের মা ও মামা কে ছেড়ে দেয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি