ঢাকাTuesday , 31 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুদের হার বাড়াল বাংলাদেশ ব্যাংক, পলিসি রেট এখন ৫ শতাংশ

Link Copied!

নতুন পলিসি হিসেবে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন পলিসি রেট (রেপো সুদ হার) নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলোকে এই হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে।

#New_Classic_Event_Management

প্রায় ২ বছর পর বাংলাদেশ ব্যাংক এই হার সংশোধন করল। ২০২০ সালে জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ করেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ার পরিমাণ কমে আসতে পারে।


রিভার্স রেপো হার অবশ্য ৪ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনে এই হারে ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নেওয়া হবে।

দেশের মুদ্রানীতি সুষ্ঠুভাবে প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির রোববারের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ ব্যবস্থায় বিঘ্নতা, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি ও এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরণের পণ্য (খাদ্য ও খাদ্য-বহির্ভূত) মূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অর্থনীতির ও বৈশ্বিক অর্থনীতির মূখ্য সূচকের পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক এর আগে সর্বশেষ ২০১২ সালের ৫ জানুয়ারি পলিসি রেট বাড়িয়েছিল।

সে বছর ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছিল পলিসি রেট।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি