ঢাকাWednesday , 25 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কালও ঢাকাসহ সব বিভাগে বৃষ্টি হতে পারে

Link Copied!

আগামীকাল ঢাকাসহ সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে দেশজুড়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

#New_Classic_Event_Management

পূর্বভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ শহীদুল ইসলাম বলেন, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মৌসুমি বায়ু আসা মানেই বৃষ্টি হবে এমনটা নয়। তবে ধীরে ধীরে বর্ষাকালের মতো প্রতিদিন কিছুটা বৃষ্টিও সম্ভাবনা আছে।


আগামী দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

আজ খুলনায় সব্বোর্চ ৩৭.২ ডিগ্রি তাপমাত্রা ছিল আর চট্টগ্রামের কুতুবদিয়ায় সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি