ঢাকাTuesday , 24 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ঢাকার নবাবঞ্জে আলোচনা সভা ও ভ্যান গাড়ি, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার রাতে উপজেলা আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ এর আয়োজন করেন।

এ সময় দোহার ও নবাবগঞ্জের নিম্ন আয়ের মানুষের মাঝে ৫টি ভ্যান গাড়ি, ১২টি সেলাই মেশিন ও দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

সভাপতিত্ব করেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী।

অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক শহীনুর রহমান শাহীন, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, উপ-প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা লীগের যুগ্ম আহবায়ক শিরিন চৌধুরী, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শশাঙ্ক ভ‚ষন পাল চৌধুরী, মাসুদ কামাল রানা, মনির হোসেন জিয়া, অতুল সরকার জুয়েলসহ পলাশ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এস এম খুরশিদা, মো. পলাশ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি