ঢাকাTuesday , 24 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পকেটমারের ‘পকেটে’ ১০ লাখ টাকা

Link Copied!

ফরিদপুরে আন্ত জেলা পকেটমার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের চুরি হওয়া ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ।

#New_Classic_Event_Management

গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর সদর উপজেলার ডোমরাকান্দি এলাকার জাহাঙ্গীর ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৪৭) ও কবিরপুর এলাকার আবুল হোসেন মোল্লা (৫০)।

সোমবার দুপুর ২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা এ তথ্য জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ওসি এম এ জলিল, উপপরিদর্শক (এসআই) শামীম হাসান প্রমুখ।


পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ৮ মে জেলার মধুখালী উপজেলার মির্জাকান্দি এলাকার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক হাতেম মোল্লা (৬০) ফরিদপুর পোস্ট অফিস থেকে পেনশনের ১০ লাখ টাকা তুলে ব্যাগে করে অটোরিকশায় শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে যান। সেখান থেকে মধুখালীর লোকাল বাসে ওঠেন। বাসে উঠে দেখেন তার ব্যাগের চেইন খোলা ও টাকা নেই।

এ ঘটনায় হাতেম মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ প্রযুক্তির সহায়তা ও সিসি টিভি ফুটেজ যাচাই করে ওই দুজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আসামিরা আন্ত জেলা পকেটমার চক্রের সদস্য। ওই চক্রের আরো এক সদস্যের নাম জানা গেছে। তারা দেশের বিভিন্ন জেলায় অভিনব কায়দায় চুরি করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি