ঢাকাTuesday , 24 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজীপুরে স্কয়ারের কারখানায় ভয়াবহ আগুন

Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর স্কয়ার ফার্মাসিউটিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে মির্জাপুর ইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

#New_Classic_Event_Management

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কয়ার ফার্মাসিউটিলের এলবিপি ইউনিটে আগুনের সূত্রপাত।

পরে আগুন পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে।
কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর মির্জাপুর ইপিজেড ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি