ঢাকাMonday , 16 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আরও ৫ দিন বৃষ্টি হতে পারে

Link Copied!

সারা দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামীকাল সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

#New_Classic_Event_Management

আজ রবিবার সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

আর ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা বেশি। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।


আর আগামী দুদিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও এর বর্ধিতাংশ দেশের উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি