ঢাকাSaturday , 14 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

১৫ ই মে দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Link Copied!

১৫ ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দোহার উপজেলা আওয়ামী লীগের৫ম ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে পুরো দোহার ছেয়ে গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার ও রঙ্গিন পোষ্টারে। সম্মেলনের দিন ঘোষণার পর থেকেই প্রতিদিন দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গনে আওয়ামী লীগের নেতাকর্মী ভীড় জমাচ্ছেন।

#New_Classic_Event_Management

সম্মেলনের দিন প্রথম অধিবেশনে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে জনসভা। এ লক্ষ্যে ইতিমধ্যে মাঠে মঞ্চ নির্মানের কাজ শুরু হয়েছে। যাবতীয় কাজ তদারকি করছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
সালমান ফজলুর রহমান এম.পি.(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।
সম্মেলনে উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এম.পি.( সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগ)


অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, দীপু মনি এম, পি, (শিক্ষা মন্ত্রী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার), মেহের আফরোজ চুমকি এম,পি,(মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ), কাজী নজীবুল্লাহ হিরু(আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ)

দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে আরো অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ,এবিএম রিয়াজুল কবির কাওছার(সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ) মীর্জা আজম এম পি ( সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ), শামসুন নাহার (শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ), মোস্তফা জালাল মহিউদ্দিন (সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ), সানজিদা খাতুন (সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ), আলমগীর হোসেন (চেয়ারম্যান দোহার উপজেলা পরিষদ)

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মোঃ মাহবুবুর রহমান (সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগ)।
সন্চলনায় থাকবেন আলী আহসান খোকন শিকদার (সাধারণ সম্পাদক দোহার উপজেলা আওয়ামী লীগ) ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি