ঢাকাThursday , 12 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভোট ইভিএমে কি-না, সেই সিদ্ধান্ত ইসির: সিইসি

Link Copied!

দিন দুয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএমে। সে অনুযায়ী তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গণে ব্যাপক আলোচনা চলছে। প্রসঙ্গটি উঠতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানালেন, ভোট ইভিএমে কি-না, সেই সিদ্ধান্ত নেবে ইসি।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১০ মে) নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইভিএম নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে চাপ অনুভব করেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের কোনো বিষয়ে রাজনৈতিক দল কিংবা দলের প্রধান পরামর্শ দিতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেবে শুধুই ইসি।

নির্বাচন কমিশনের ইভিএম সক্ষমতা নিয়ে সিইসি বলেন- বাস্তবতা হলো, ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএমে নির্বাচন করার সক্ষমতা আমাদের নেই। এটা সর্বোচ্চ ১০০ আসনে করা যেতে পারে। সক্ষমতা থাকলেও সেই ১০০ আসনে ইভিএমেই নির্বাচন হবে কি-না, সেই সিদ্ধান্ত এখনো হয়নি। পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি