ঢাকাFriday , 6 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঈদের আগে বিয়ের আলটিমেটাম তরুণীর, ভয়ে শিক্ষার্থী পরিবারসহ উধাও

Link Copied!

ঈদের আগেই প্রেমিক বাড়িতে এসে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে আলটিমেটাম দিয়েছেন বিয়ের দাবিতে গত বৃহস্পতিবার থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রী।

#New_Classic_Event_Management

জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে। তিনি রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিভিল প্রকৌশল বিভাগে অধ্যয়নরত মাহমুদুল হাসানের সঙ্গে পরিচয়ের পর তরুণীর প্রেমের সম্পর্ক হয়।


মাহমুদুল হাসানও রাজধানীর উত্তরায় থেকে পড়াশোনা করতেন। তিন বছর প্রেমের সম্পর্কের পর সম্প্রতি বিয়ের কথা বলার পরই নানা অজুহাতে তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন মাহমুদুল। রোজার শুরুতে মাহমুদুল গ্রামের বাড়ি বরগুনায় চলে আসেন। বাড়িতে আসার পর তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়ে গত চার-পাঁচ দিন ধরে মুঠোফোন বন্ধ করে রাখেন। এরপর ওই তরুণী বৃহস্পতিবার সকালে বরগুনায় এসে বেতাগীর চান্দখালী কাঠপট্টি এলাকার মাহমুদুলের বকুল ভিলার বাসার সামনে অবস্থান নেন। কিন্তু তিনি আসার পরপরই মাহমুদুল ও তার পরিবার বাসায় তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই তরুণী বলেন, আমি আমার মা-বাবাকে ছেড়ে চলে এসেছি। আমি ওর (মাহমুদুল হাসান) মা-বাবার সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু তারা কেউ আসছে না। আমি চার দিন ধরে একা একা ওর বাড়ির সামনে থাকছি। আমার বাড়িতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। আমার এলাকায় বিষয়টি জানাজানি হয়ে গেছে।

ওই তরুণী আরো বলেন, দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। ও আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। গত তিন বছর ধরে আমাদের রিলেশন। আমি সর্বস্ব খুইয়ে এখন নিরুপায় হয়ে এখানে এসেছি। আর এক দিন পর ঈদ। আমার তো আর বাড়িতে ফিরে যাওয়ারও সুযোগ নেই। হয় মাহমুদুল হাসান আমাকে বিয়ে করুক না হয় ঈদের মধ্যেই চিরবিদায় নেব। আর এর জন্য দায়ী থাকবে মাহমুদুল ও তার পরিবার।

ওই তরুণীটি আরো জানান, গতকাল থেকে কয়েকটি অপরিচিত নম্বর থেকে কল আসছে, তারা আমাকে এখান থেকে চলে যেতে বলছে। না গেলে আমার সমস্যা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, আমি সকালে ঘটনাস্থলে গিয়ে তরুণীর সঙ্গে কথা বলেছি। তাকে থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। তার নিরাপত্তার জন্য স্থানীয় মহিলা ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি আমরা, মেয়েটির বাবা ও চাচা বরগুনায় আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি