সিলেটের জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে একজনকে আটকের পর তার দেয়া তথ্যে অন্যদের আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, বেড়াতে যাওয়া পর্যটকদের কাছ থেকে জাফলং ট্যুরিস্ট স্পটে প্রবেশে ১০ টাকা ফি নির্ধারণ করে উপজেলা প্রশাসন। দুপুরে এই ফি নিয়ে প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে পর্যটকদের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে স্বেচ্ছাসেবকরা লাঠিসোটা নিয়ে পর্যটকদের ওপর হামলা চালায়। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনার পরই অভিযানে নামে পুলিশের একাধিক দল।
এদিকে হামলার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সময় ওই এলাকায় ছিল না কোন ট্যুরিস্ট পুলিশ।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।