সিংগাইরের সায়েস্তা ইউনিয়নের শোল্লাব্রীজে ঘুরতে গিয়ে ঈদের দিন হত্যার স্বীকার-১জন। সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের রনি (১৮) নামের এক কিশোর মঙ্গলবার ৩ রা মে ঈদের দিন শোল্লা ব্রীজের কাছে পূর্ব বান্দাইলে এক মুূদি দোকানের সামনে পাকা রাস্তার উপর প্রকাশ্য দিবালোকে হত্যার স্বীকার হয়েছেন।সে ঐ এলাকার নোয়াব আলীর পুত্র।
জানা যায়, পূর্ব শত্রুতার জের হিসাবে উপজেলার সায়েস্তার ইউনিয়নের সাহরাইল গ্রামের ১০/১২ জনের একটি কিশোর গ্যাং আগে থেকেই দেশীয় অস্ত্র রামদা,চাইনিজ কোরাল নিয়ে ব্রীজের আশে পাশে অবস্থান নিয়েছিলো।এদের প্রত্যেককের বয়স ১৭ থেকে ২০ এর মধ্যে। আজ বিকেলে ঐ ব্রীজে নিহত রনি ২ বান্ধবীসহ ঘুরতে গেলে সশস্ত্র কিশোর গ্যাংয়ের গ্রুপটি পিছু নিশে তার উপর ঝাঁপিয়ে পড়ে প্রকাশ্যে শরীরের বিভিন্ন জায়গায় উপর্যপুরি কুপিয়ে আহত করে।
পরবর্তীতে সাভার এনাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবারে শোকের মাতাম বইছে। সিংগাইর থানা সেকেন্ড অফিসার মাহফুজ রানা বলেন,সন্দেহভাজন হত্যাকারী হিসাবে ইয়ামিন ও অলিফ নামে দুই কিশোর গ্যাংকে জিজ্ঞাসাবাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে।
লাশ পোস্ট মর্টেমের জন্য সাভার হাসপাতাল থেকে ঢাকা পাঠানো হয়েছে।এ ব্যপারে থানায় মামলা প্রক্রিয়াধীন। বলেন,সন্দেহভাজন হত্যাকারী হিসাবে ইয়ামিন ও অলিফ নামে দুই কিশোর গ্যাংকে জিজ্ঞাসাবাদের তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। লাশ পোস্ট মর্টেমের জন্য জন্য সাভার হাসপাতাল থেকে ঢাকা পাঠানো হয়েছে।এ ব্যপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।