ঢাকাWednesday , 4 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পিস্তলের গুলিতে খুন নায়ক, খুনি নায়িকা

Link Copied!

সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। নকল পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করল কে? কী বা হতে পারে হত্যার উদ্দেশ্য?

#New_Classic_Event_Management

এসব প্রশ্নের উত্তর মিলবে আজ। ঈদের দিন রাত ৮টায় চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ‘ফ্লোর নম্বর ৭’।

এই ওয়েব ফিল্মে শবনম বুবলী, তমা র্মিজার সঙ্গে নবাগত নায়ক রাজ মানিয়াকে দেখতে পারবেন দর্শক। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি বেশ পরিচিত মুখ।


‘ফ্লোর নম্বর ৭’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। সেই সঙ্গে সুমন আনোয়ারসহ আরও অনেককে দেখা যাবে সিনেমাটিতে।

শবনম বুবলী তাঁর নতুন সিনেমা নিয়ে বলেন, ‘এই মুভিটা দিয়ে অডিয়েন্স আমাকে যেভাবে পেয়েছে, যে ভালোবাসা দিয়েছে, তা আমার জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট।’

প্রথম সিনেমাতেই বুবলী ও তমার বিপরীতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়ে রাজ মানিয়া বলেন, ‘প্রথম থেকেই খুব র্নাভাস ছিলাম আমি। জীবনে প্রথম অভিনয়, তাও সিনেমার জন্য পুরো বিষয়টা আমার জন্য একটু অন্যরকম ছিল। আমার সহশিল্পীরা দুর্দান্ত সহযোগিতা করেছেন। আর বাকিটা র্দশকের ওপর ছেড়ে দিলাম।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি