ঢাকাFriday , 22 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নিউ মার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার

Link Copied!

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মকবুল নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। তিনি সংঘর্ষের ঘটনায় পুলিশের করা একটি মামলার ১ নম্বর আসামি।

#New_Classic_Event_Management

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একটি হত্যা মামলাসহ তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশের দুই মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। এজাহারে নাম উল্লেখ করা ২৪ আসামির সবাই নিউ মার্কেট থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা।


এ ছাড়া হত্যা মামলায় অজ্ঞাতপরিচয় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলার বাদী নিহত নাহিদ হাসানের চাচা মো. সাঈদ।

এদিকে কুরিয়ার কর্মী নাহিদের পর নিউ মার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে মোরসালিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে ১৫০ জনকে আসামি করে নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই নুর মোহাম্মদ। এই মামলায়ও আসামিরা অজ্ঞাতপরিচয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি