ঢাকাThursday , 7 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে টিসিবি পন্য বিক্রি

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহষ্পতিবার (৭ এপ্রিল ) সকাল হতে বিকেল পর্যন্ত লটাখোলা শাহী ঈদ গাহ মাঠে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম।

জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্তমান সরকার টিসিবির মাধ্যমে সারাদেশের এককোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।এর ই অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ
যার মাঝে রয়েছে ২ লিটার তৈল, ২ কেজি মশুরডাল, ২কেজি চিনি, ২ কেজি সোলা। মোট প্যাকেজ হিসেবে প্রতি কার্ড প্রতি নেওয়া হচ্ছে ৫৬০ টাকা।


জানা যায়, এ কার্যক্রমের আওতায় দোহার পৌর ১ নং ওয়ার্ড এর সাধারণ জনগনের মাঝে প্রতি তারিখে মোট ৫শত পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, আমি দুপুরে এ কার্যক্রম পরিদর্শন করি এখানে কোন অনিয়ম দুর্নীতি হচ্ছে না। সকলে সুষ্ঠভাবে সঠিক ওজনে পন্য ক্রয় করতে পারছে। সরকারের এ কার্যক্রম কে সাধুবাদ জানাই।

টিসিবির পন্য নিতে আসা পলি রানী বলেন, আমরা নিন্ম আয়ের মানুষ সরকার আমাদের ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছে এতে আমরা খুব ই উপকৃত হয়েছি। আমরা সরকারের জন্য দোয়াকরি।
টিসিবি কার্যক্রমের ডিলার রুহুল আমিন বলেন, আমরা সঠিকভাবে ভোক্তাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভোক্তাদের কিছু বিশৃঙ্খলার জন্য পন্য দিতে একটু দেরি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি