ঢাকাSaturday , 2 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তালেবান সরকারের স্বীকৃতি, ইতিবাচক চীন

Link Copied!

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে চীনের আনহুই প্রদেশে। সেখানে চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বক্তব্য দিয়েছেন। তিনি সংলাপের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন আফগান সরকারের কূটনৈতিক স্বীকৃতির ব্যাপারে ইতিবাচক।

#New_Classic_Event_Management

আফগানিস্তানের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে চীন সবসময় বিশ্বাস করে, আফগানিস্তান যেন একটি ব্যর্থ দেশে পরিণত না হয়, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাদ না পড়ে যায়- সেই ব্যবস্থা করতে হবে। যুক্তরাজ্যের চীনা দূতাবাসের অনলাইনে এসব তথ্য জানানো হয়েছে।

তালেবানের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক স্বীকৃতির ব্যাপারে ওয়াং ই বলেন, কূটনৈতিক স্বীকৃতি আফগান অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্বেগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সাধারণ উদ্বেগ। আফগানিস্তান বহু বছর ধরে যুদ্ধে ভুগছে এবং উন্নয়নে পিছিয়ে রয়েছে।


এই অবস্থা চলতে দেওয়া উচিত নয়। আফগান জনগণের পর্যাপ্ত খাদ্য ও বস্ত্র নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপনের অধিকার রয়েছে। আফগান জাতিরও অধিকার রয়েছে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে সমান তালে দাঁড়ানোর।

ওয়াং ই বলেন, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর থেকে পরিস্থিতি স্থিতিশীল করার জন্য অনেক প্রচেষ্টা করেছে। যার কিছু নির্দিষ্ট ফলাফল অর্জিত হয়েছে। সংলাপ এবং মতবিনিময়ের মাধ্যমে আফগান সরকারের পরিকল্পনার ব্যাপারে এখন বিশ্ব জানতে পারছে। প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আফগানিস্তান বোঝাপড়া এবং সমর্থন পাওয়ার ইচ্ছা প্রকাশ করে।

তিনি বলেন, আফগান সরকারের প্রতি প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনও অনেক উদ্বেগ ও প্রত্যাশা রয়েছে। আশা করা যায়, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার খুব তাড়াতাড়ি তার মূল ভূমিকার রূপান্তর সম্পন্ন করবে। আরও অন্তর্ভুক্তিমূলক সরকার গড়বে।

তালেবান সরকারের স্বীকৃতি, ইতিবাচক চীন

‘শিক্ষা ও কর্মসংস্থানে নারীর অধিকার এবং শিশু শিক্ষার অধিকার নিশ্চিত করতে আরও অগ্রগতি করবে। তাহলেই স্বীকৃতির ব্যাপারে দৃশ্যমান ফলাফল আসবে।’

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, একটি বস্তুনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে সমস্যাগুলো সমাধানের জন্য অবিরাম প্রচেষ্টা এখনও প্রয়োজন। চীন বিশ্বাস করে, সব পক্ষের উদ্বেগের একটি শক্তিশালী প্রতিক্রিয়ার মাধ্যমে আফগান সরকারের কূটনৈতিক স্বীকৃতি আসবে। আমরা আশা করি আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার দৃঢ় পদক্ষেপ নেবে এবং সঠিক পথে স্বীকৃতির বাস্তব প্রচেষ্টা চালাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি