ঢাকাFriday , 1 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাশিয়া যাওয়ায় ‘শক্তিশালী দেশটি’ রেগে গেছে: ইমরান

Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে আসছে দেশটির সরকার। এর নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে বলে গতকাল বৃহস্পতিবার মুখ ফসকে বলে ফেলেন ইমরান খান। এবার সেই ‘শক্তিশালী দেশটি’ কেন পেছনে লেগেছে, তার কারণও জানালেন তিনি।

#New_Classic_Event_Management

জিও নিউজ জানায়, রাজধানী ইসলামাবাদে আজ শুক্রবার নিরাপত্তা সংলাপে সরকার হটানোর ষড়যন্ত্র নিয়ে কথা বলেন ইমরান খান। এ সময় তিনি বলেন, সম্প্রতি রাশিয়া সফরে যাওয়ায় ‘শাক্তিশালী দেশটি’ আমাদের ওপর রেগে গেছে। দেশটি তার মিত্র ভারতকে সমর্থন করছে।

পাক প্রধানমন্ত্রী বলেন, আজ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি পড়ছিলাম। তাতে একটি স্বাধীন দেশ হওয়ায় ভারতকে কিছু বলতে পারে না বলে উল্লেখ করা হয়েছে। তাদের সমর্থনের জন্য দোষ দিচ্ছি না, এটি আমাদের ভুল।


এ সময় বিরোধী দলের নেতা শাহবাজ শরীফের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর লোকজন সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন। তারা বলছেন, ‘আমার বক্তব্য যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করবে, তাদের সমর্থন ছাড়া নাকি আমরা টিকে থাকতে পারব না।’

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্যে গত ফেব্রুয়ারির শেষের দিকে মস্কো সফরে যান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এ নিয়ে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাষ্ট্র।

এদিকে, আজ শুক্রবার এক টুইটে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বলে জানান দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। গোয়েন্দা সংস্থাগুলোর এমন আভাসে পাক প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

গত ৮ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। আলোচনার জন্য গত ২৮ মার্চ তা সংসদে উত্থাপন করা হয়। যার ওপর এখনও আলোচনা শুরু হয়নি। বিধি অনুযায়ী, ৩ থেকে ৭ দিনের মধ্যে আলোচনা শুরু করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি