ঢাকাTuesday , 29 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আইজিপি ও ডিএমপি কমিশনারের অপসারণের দাবি ফখরুলের

Link Copied!

শিষ্টাচার বহির্ভূত ও রাজনৈতিক বক্তব্য প্রদানের অভিযোগ এনে আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

#New_Classic_Event_Management

আওয়ামী লীগের দুর্নীতির কারণেই নিত্যপণ্যের দাম বেড়েছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থতির চরম অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের তারা এখন রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। কিছুদিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আর ডিএমপি কমিশনার খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচার বহির্ভূত বলেও অভিযোগ করেন তিনি।


তিনি আরো বলেন, দেশের বিচার ব্যবস্থা এখন স্বাধীন নয়, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের নির্দেশনা মেনে বিচার বিভাগকে কাজ করতে হয়। নিজেদের স্বার্থে আওয়ামী লীগই প্রথম দেশের সংবিধান পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার বলে দেশে মেগা উন্নয়ন হচ্ছে। কিন্তু আদতে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হচ্ছে। দুর্নীতির টাকা কানাডায় পাচার করা হচ্ছে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যেখানে আমাদের স্বাধীনতা থাকবে, নির্ভয়ে কথা বলতে পারব। কিন্তু স্বাধীনতার পরই আওয়ামী লীগ জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি