বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ কর্তৃক পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ ঠেকাতে অবস্থান কর্মসূচী পালন করছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
রোববার (২৭ মার্চ) সকাল ১০দিকে নগরীর বহদ্দারহাট মোড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে মিছিল সহকারে অবস্থান কর্মসূচী পালন করতে দেখা গেছে।
এইসময় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো শামসুল আলম ও সাধারণ সম্পাদক কাউন্সির আশরাফুল আলম, ওমরগনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো ইলিয়াস, চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ করার পূর্ব নির্ধারিত কর্মসূচি পরিবর্তন করে রোববার (২৭ মার্চ) বিকেলে পলোগ্রাউন্ডে সমাবেশ করার কথা রয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।