ঢাকাSaturday , 26 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফুল দেওয়া নিয়ে আঃ লীগের দুপক্ষের ব্যাপক সংঘর্ষ! পুলিশের লাঠিপেটা

Link Copied!

স্বাধীনতা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থানে সংঘর্ষে জড়ালে পুলিশ লাঠিপেটা ও কাঁদুনে ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে ।

#New_Classic_Event_Management

শনিবার সকালে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন এবং বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন বলেন, ”স্বাধীনতা দিবসে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ তাদের এ প্রচেষ্টা বানচাল করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”


প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক সংসদ সদস্য সোহরাব হোসেন সমর্থকদের নিয়ে উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাবেন এমন খবরে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তাদের প্রতিরোধ করতে সকাল থেকেই অবস্থান নেয় সংসদ সদস্য নূর মোহাম্মদ ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনুর সমর্থকরা।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিপেটা করে। পরে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সকাল ১১টার দিকে সোহরাব উদ্দিন পুলিশি নিরাপত্তায় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি