ঢাকাSaturday , 26 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Link Copied!

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। শনিবার দোহার উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপি।

#New_Classic_Event_Management

এসময় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সেই অল্প সময়ের মধ্যেই সোনার বাংলার উন্নয়নের সমস্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছেন।

সাংসদ আরও বলেন, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশের বাহিরে ছিলেন। ১৫ আগস্টের পর থেকে দীর্ঘ ২১ বছর যারা ক্ষমতায় ছিলেন তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না। এমনকি তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রচার করা বন্ধ করে দেন। এমন কি প্রকাশ্যে জয়বাংলা বলা নিষেধ করা হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহসভাপতি মোল্লা মোহাম্মদ বেলাল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল-মামুন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদের কমপ্লেক্স চত্বরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি-পেশার, মানুষের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, দোহার সার্কেল সিনিয়র এএসপি আরিফুল ইসলাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি