ঢাকাMonday , 14 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

১৯ তম দিনে ফের বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

Link Copied!

রাশিয়া-ইউক্রেনে পরিস্থিতির ১৯ তম দিনে আবার ভিডিও কনফারেন্সে সোমবার (১৪ মার্চ) বৈঠক করার কথা জানিয়েছে রাশিয়ার মধ্যদস্থতাকারী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ।

#New_Classic_Event_Management

আগের বৈঠকগুলো থেকে কার্যকরী কোনো ফলাফল না আসায় এবারের বৈঠক ঘিরে প্রত্যাশা বেড়েছে।

বৈঠকের ব্যাপারে নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় ইউক্রেনের মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন রাশিয়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইতিবাচক সিদ্ধান্ত নিতে শুরু করেছে।


রাশিয়া এখন তার চারপাশের বিশ্বকে অনেক বেশি উপলব্ধি করছে। সারা বিশ্ব ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে ও তারা কিয়েভের প্রতি অনেক বেশি সংবেদনশীল, যা যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়েছে।

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধও তাদের ভাবাচ্ছে। এদিকে জেলেনস্কি জানিয়েছেন, তার প্রতিনিধিদল প্রতিদিন রাশিয়ান প্রতিপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি