ঢাকাSunday , 13 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দেয়াল ধসে নিহত এক, চাপা পড়ে আছেন ৪ জন

DN BANGLA
March 13, 2022 11:12 am
Link Copied!

রাজশাহী মহানগরীতে দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এখনো চাপা পড়ে আছেন আরো চারজন। এছাড়া তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।

#New_Classic_Event_Management

শরিবার বেলা তিনটার দিকে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এক ব্যক্তির বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এসময় পাশের সীমানাপ্রাচীর উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।

এবিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, ওই এলাকায় দেয়াল ধসে ৯ জন চাপা পড়েছেন এমন খবরে উদ্ধার অভিযান শুরু করেন তারা।


এসময় সেখান থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজুল নামে একজন মারা যান। দেয়াল চাপা পড়া আরো চারজনকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি