ঢাকাWednesday , 9 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভোজ্যতেল কেনাবেচায় ‘নতুন নির্দেশনা’

Link Copied!

সংস্থাটির মহাপরিচালক বা ডিজি এএইচএম সফিকুজ্জামান আজ মঙ্গলবার, ৮ মার্চ এ কথা জানান। এদিন খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে, ফলে রমজান পর্যন্ত চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে তেলের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এএইচএম সফিকুজ্জামান।

#New_Classic_Event_Management

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি আরো বলেন, বিপণন ব্যবস্থায় কেউ কোনো অনিয়ম করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত রয়েছে। এরপরও যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচএম সফিকুজ্জামান বলেন, সরকারের বিভিন্ন দপ্তর দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা যাতে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি