ঢাকাTuesday , 8 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

১১ দিনে ইউক্রেন ছেড়েছে ১৭ লাখের বেশি মানুষ

Link Copied!

ইউক্রেনে রুশ আগ্রাসন চলছে ১১ দিন ধরে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইউক্রেনে এ পর্যন্ত ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশ ছেড়েছে ১৭ লাখের বেশি মানুষ।

#New_Classic_Event_Management

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলায় সাধারণ নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে দেশটির ৪টি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এরমধ্যে রয়েছে রাজধানী কিয়েভ, খাওকিভ, মারিউপোল ও সুমি।

এদিকে ইউক্রেন আত্মসমর্পণ করলে রাশিয়া হামলা বন্ধ করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে আহত হয়েছে ৭৫৯ জন।


কিয়েভ, খাওকিভ, মারিউপোল আর সুমিতে গত কয়েক দিন ধরে লাগাতার আক্রমণ চালিয়ে আসছে রুশ বাহিনী। এরইমধ্যে মানবিক করিডোর খুলে দিতে সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই চারটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষামন্ত্রনালয়।

এতে বেসামরিক নাগরিকরা নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখ্যোঁর ব্যক্তিগত অনুরোধে এসব শহরে অস্ত্রবিরতি কার্যকরের এই ঘোষণা দিয়েছে মস্কো। আর এ নিয়ে মারিউপোলে তৃতীয় দফা অস্ত্রবিরতি ঘোষণা করা হল।

এদিকে ইউক্রেনীয়রা অস্ত্র না ফেললে রাশিয়া হামলা বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাত বন্ধে ইউক্রেনকে অবশ্যই সামরিক অভিযান বন্ধের পাশাপাশি রাশিয়ার দেয়া দাবি মানতে হবে বলে জানান তিনি। এ সময় তিনি আবারো জানান, মস্কো শান্তি আলোচনায় বসতে প্রস্তুত।

এছাড়া রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা হামলা ঠেকাতে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি