ঢাকাTuesday , 8 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইয়েমেনের নাগরিকদের হাতে বাংলাদেশী যুবক নিহত

Link Copied!

সৌদিআরবের জেদ্দা শহরে বাংলাদেশি তুহিন আহমেদ (২২)নামে এক যুবককে তিন সহকর্মী ইয়েমেনের নাগরিক মিলে ছুরিকাঘাত করে হত্যা করেছে ।

#New_Classic_Event_Management

গত শুক্রবার মধ্যরাতে সৌদির জেদ্দা শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তুহিন আহমেদ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের মৃত তারেক উদ্দিন ও শিলা বেগম দম্পতির ছেলে।


শুক্রবার রাতে কর্মস্থলে কাজ শেষে তুহিন তাঁর তিন সহকর্মী ইয়েমেনের নাগরিকদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীদের একজনের সঙ্গে তুহিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়েমেনের ওই তিন নাগরিক মিলে তুহিনকে প্রথমে লাঠিপেটা ও পরে ছুরিকাঘাত করেন।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ইয়েমেনের নাগরিকদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের একজন এখনো পলাতক। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি