ঢাকাSaturday , 5 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সৌদি যুবরাজকে সাবধান করলেন পুতিন

Link Copied!

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরুর আগে-পরে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে, বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। জ্বালানী ইস্যু নিয়ে রাজনীতি না করতে সৌদি আরবকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ মার্কিন ডলারে পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ে রেকর্ড।

#New_Classic_Event_Management

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞার মধ্যেই জ্বালানী খাতেও দেশটিকে চাপে ফেলার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। মস্কোকে আরেকটি ধাক্কা দিতে একটি যৌথ প্রচেষ্টা গ্রহণ করেছে বিশ্বের প্রধান তেল ক্রয়কারী দেশগুলো।

দাম নিয়ন্ত্রণে সৌদি আরবকে তেল উৎপাদন বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। তবে তা প্রত্যাখ্যান করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারপরেও তাকে বৈশ্বিক জ্বালানী ইস্যুতে রাজনীতিতে না জড়াতে সাবধান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


এ নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। সাম্প্রতিক ওই ফোনালাপের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ক্রেমলিন। তাতে বলা হয়, বৈশ্বিক জ্বালানী সরবরাহের ক্ষেত্রে রাজনীতি অগ্রহণযোগ্য, ফোনালাপে সেটি মোহাম্মদকে জানিয়ে দিয়েছেন পুতিন।

এদিকে, সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ বলেছে, পুতিনের সঙ্গে ফোনালাপে তেলের বাজারে স্থিতিশীল রাখার ওপর জোর দিয়েছেন যুবরাজ। সেইসঙ্গে সৌদি নেতৃত্বাধীন ওপেকের সঙ্গে রুশ মিত্রদের সমঝোতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

প্রসঙ্গত, কয়েকমাস ধরে চলা উত্তেজনার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া, যা আজ শুক্রবার নবম দিনে গড়িয়েছে। বিশ্বের অন্যতম জ্বালানি উৎপাদনকারী দেশ রাশিয়া। সে কারণে এই খাতের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে তার বিরূপ প্রভাব পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি