ঢাকাTuesday , 1 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে নবনিযুক্ত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোবাশ্বের আলম সাকীবকে উপজেলার জ্যৈষ্ঠ সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সাংবাদিকদের সাথে চা চক্রের মাধ্যমে দোহার উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।এছাড়া সাংবাদিকরা দোহার উপজেলার অবকাঠামোর উন্নয়ন, সন্ত্রাস, মাদক, দূর্নীতি প্রতিরোধসহ শান্তি, সমৃদ্ধি বর্জায় রাখতে ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে (ইউএনও) এর কাছে প্রত্যাশা করেন।

মোবাশ্বের আলম সাকীব এর আগে টাংগাইলের কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৩ তম বিসিএস ক্যাডার। বর্তমানে তিনি দোহার উপজেলায় কর্মরত আছেন।


দোহার প্রেসক্লাবের সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান টিপু, সাংবাদিক ও নাট্যকার শেখ সেলিম, দৈনিক আগামীর সময়ের সহ-সম্পাদক আবুল হাসেম ফকির, দৈনিক খোলা কাগজের মহিউল ইসলাম পলাশ, দৈনিক আগামীর সময়ের সাইফুল ইসলাম ও দৈনিক আমার সময়ের মাকসুমুল মুকিমের পক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ তাঁতীলীগের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি