ঢাকাTuesday , 1 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পুতিন কে দেওয়া সম্মান কেড়ে নিল তায়কোয়ান্দো

Link Copied!

ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের কলকাঠি নাড়ায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় চলছে ভ্লাদিমির পুতিনকে নিয়ে। নানা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে পুতিন এবং তার দেশ রাশিয়ার বিরুদ্ধে। সেই ধারাবাহিকতায় এবার রাশিয়ান প্রেসিডেন্টের ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করে নিল ওয়ার্ল্ড তায়কোয়ান্দো। ২০১৩ সালে পুতিনকে এই সম্মান দিয়েছিল সংস্থাটি।

#New_Classic_Event_Management

টুইট বার্তায় ওয়ার্ল্ড তায়কোয়ান্দো লেখেছে, ‘বিশ্ব তায়কোয়ান্দো ইউক্রেনের ওপর রাশিয়ার নৃশংস আঘাতের বিরোধিতা করছে। যুদ্ধের চেয়ে শান্তি অনেক মূল্যবান। এজন্য বিশ্ব তায়কোয়ান্দো সিদ্ধান্ত নিয়েছে পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করা হবে।’

এক বিবৃতিতে বিশ্ব তায়কোয়ান্দোর গভির্নিং বডি বলেছে, ‘নিরীহ জীবনের ওপর নৃশংস হামলা খেলার সম্মান ও সহনশীলতার মূল্যবোধকে লঙ্ঘন করেছে। এজন্য বিশ্ব তায়কোয়ান্দো ২০১৩ সালের নভেম্বরে ভ্লাদিমির পুতিনকে দেওয়া সম্মানসূচক ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করে নেবে।’


এর আগে রাশিয়াকে নিষিদ্ধ করার কথা জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক উয়েফা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম গার্ডিয়ান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি